শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

লোহাগড়া থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা সহ একজন গ্রেফতার

Reporter Name / ২০৯ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মোঃ আশরাফুল মোল্যা (৪০) নামের একজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আশরাফুল মোল্যা (৪০) লোহাগড়া থানাধীন তালবাড়িয়া রাবু মোল্যার ছেলে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) লোহাগড়া থানাধীন গোপীনাথপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে পাঁকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার (ওসি) ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) কাজী আবুল হোসেন ও এএসআই (নিঃ) মোঃ মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আশরাফুল মোল্যা (৪০) কে গ্রেফতার করে। এ সময় আসামির কাছ থেকে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক