শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শপথ লঙ্ঘনকারী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে জিসফ’র বিক্ষোভ মিছিল

Reporter Name / ২৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি : জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে শপথ লঙ্ঘনকারী রাষ্ট্রবিরোধী- শাহাবুদ্দিন চুপ্পু’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ অক্টোবর বিকেল ৫ টায় জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে দৈনিক বাংলার মোড় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গণভবনের সামনে গিয়ে শেষ হয়।

উক্ত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, মোহাম্মদ আরিফ হোসেন, সাংবাদিক জেসমিন জুঁই, সাংগঠনিক সম্পাদক এইচ এম স্বপন রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মানিক হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বিল্লাল পাটোয়ারী, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিক, যুব বিষয়ক সম্পাদক মোঃ বরকত পাটোয়ারী, জিসফ কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোহাম্মদ ফয়েজ পাটোয়ারী, জিসফ ঢাকা মহানগর দক্ষিণের প্রস্তাবিত আহবায়ক মো: শেখ শহীদ, প্রস্তাবিত সদস্য সচিব হাইকুল ইসলাম, জিসফ ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ সহ জিসফ ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মনজুর রহমান ভূঁইয়া বলেন, ভোট চোর অবৈধ খুনি হাসিনার সরকারের দয়ায় রাষ্ট্রপতি হয়েছিলেন শাহাবুদ্দিন চপ্পু। স্বভাবতই তিনি ফ্যাসিবাদীদের পক্ষে কাজ করবেন। সম্প্রতি শেখ হাসিনার পদত্যাগ পত্র পানি বলে তিনি যে মন্তব্য করেছেন তাই প্রমাণ করে তাকে পদচ্যুত না করলে তিনি ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি করবেন। আমরা অবিলম্বে এই শপথ ভঙ্গকারী শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ চাই। ছাত্র-জনতা এক হয়ে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনার পতন ঘটাতে পারলে তার দোসর শাহাবুদ্দিন পতনও ঘটাতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক