শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শাল্লায় ছুটি না নিয়ে দুই সপ্তাহ অনুপস্থিত শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম

Reporter Name / ১৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

তৌফিকুর রহমান তাহের, দিরাই-শাল্লা, সুনামগঞ্জ প্রতিনিধি : শাল্লায় দুর্নীতি বারবার অনিয়মে অভিযুক্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম ছুটি না নিয়েই দু’সপ্তাহের বেশি সময় ধরে অনুপস্থিত রয়েছেন। ১১ ডিসেম্বর তার কার্যালয়ে গিয়ে দেখা যায় তিনি সেখানে নেই। খোঁজ নিয়ে জানা যায়, দু’সপ্তাহের বেশি সময় ধরে শিক্ষা কর্মকর্তা অনুপস্থিত। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, তিনি প্রায় দু’সপ্তাহ ধরে শাল্লায় নেই। তবে তিনি ছুটি নিয়েছেন কিনা তা বলতে পারবো না। এ ব্যাপারে জানতে ওই শিক্ষা কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস বলেন, শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম কোনো ছুটি নেননি। তার বিরুদ্ধে রিপোর্ট করে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। অন্যদিকে, আগামী বছরের ১২ জানুয়ারি পর্যন্ত শাল্লায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুস সালাম। পরে ১৩ জানুয়ারি গাজীপুর জেলা সদরে তাকে বদলি করা হয়েছে। চলতি মাসের ৯ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (প্রশাসন ১)-এর সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানা গেছে। শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশিত হলেও তাকে শাস্তিমূলক বদলি না দিয়ে আবেদনের প্রেক্ষিতে তাকে গাজীপুরে বদলি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা কর্মকর্তার এক ঘনিষ্ঠজন জানান, শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের হাত অনেক লম্বা। এ ধরনের দুর্নীতি তিনি এর আগেও করে এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক