শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

শেখ হাসিনার মত দিনে দুপুরে এভাবে কেউ পালায় নাই’: মজিবুর রহমান মঞ্জু

Reporter Name / ১৪০ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদন : আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন; শেখ হাসিনা মনে করেছিলেন বিএনপি-জামায়াত-হেফাজতসহ আমদের সবাইকে মেরে কেটে নিশ্চিহ্ন করলে তার আর শত্রু থাকবেনা, তিনি বাধাহীনভাবে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু রাজনৈতিক পরিচয়হীন ছাত্র-জনতার প্রতিরোধে এমন পরিণতি হয়েছে যে, নৃশংস গণহত্যা চালিয়েও তার শেষ রক্ষা হয়নি। তাকে দিনে দুপুরে পালিয়ে যেতে হলো, তার মত দিনে দুপুরে এভাবে পৃথিবীতে কোন স্বৈরাচার পালায় নাই- আজ এবি পার্টি ফেনী জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। রাষ্ট্র সংস্কার করে জনগনের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ফেনীর প্রাণকেন্দ্র শহীদ মিনার চত্ত্বরে বিকেল ৩ টায় এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

এবি পার্টি ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল।

প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু আরও বলেন; প্রবাসীদের রক্ত ঘাম পানি করে বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সের টাকা চুরি করে যারা বিদেশে পাচার ও কানাডা, বৃটেন, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বেগম পাড়া বানিয়েছেন সেসকল আওয়ামী লুটেরারা আজ পালিয়ে বেড়াচ্ছেন। তিনি প্রশ্ন রেখে বলেন কী দোষ ছিল ছাত্রদের? তারাতো মেধার ভিত্তিতে চাকরী পাওয়ার ন্যায্য দাবি তুলেছিল। কেন তাদেরকে গুলি করে গণহারে হত্যা করা হলো? ফেনীর মেধাবী ছাত্র ইশতিয়াক শ্রাবণ ও মাহবুব হাসান মাসুদসহ ১৩ জনের আত্মদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন এসকল শহীদদের নামে ফেনীতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। ভারতীয় আগ্রাসন মোকাবিলার জন্য বীর শমশের গাজীর নামে ফেনীতে একটি ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠারও দাবি জানান তিনি। এবি পার্টির সমস্যা সমাধানের রাজনীতি দেশে একটি কল্যাণকর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সীমান্তের ওপার থেকে পতিত স্বৈরাচার হুমকি দিচ্ছে টুক করে নাকি সে এদেশে ঢুকে পড়বে! তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন; আপনারা যেদিন বাংলাদেশে আসার চেষ্টা করবেন সেদিন আবু সাইদ ও মুগ্ধরা আবার হাবিলদার রজব আলী হয়ে ফিরে আসবে। যদি মনে করেন আবার আওয়ামী লীগের এদেশে স্থান হবে তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। এদেশে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন; ফেনী নদীর পানি নিয়ে ভারত যা করছে তাতে মনেহচ্ছে তারা কোন গোপন চুক্তি করেছে! যদি এরকম কোন গোপন চুক্তি হয়ে থাকে তাহলে তিনি তা অবিলম্বে বাতিল করার দাবি জানান। ফেনীর বিলোনীয়া সীমান্তে উত্তেজনা সৃষ্টির নিন্দা জানিয়ে তিনি বলেন, ভারতকে মনে রাখতে হবে তাদের হাতের পুতুল মহিলা লক্ষণ সেন পালিয়ে গেছে তাকে নিয়ে আর স্বপ্ন দেখবেন না।

জেলার অন্যতম নেতা শাহদাৎ হোসেন সাজুর সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য রাখেন ফেনী জেল শাখার সদস্যসচিব অধ্যাপক ফজলুল হক, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারেকুল ইসলাম, জেলা শাখার যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ন সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল,অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহীন সোলতানী, অফিস সম্পাদক মীর ইকবাল ভূঞা, সমাজ সেবা সম্পাদক, এবি সিদ্দিক ভূঞা,নারী বিষয়ক সম্পাদিকা জাহানারা আক্তার মণি, ফেনী সদর উপজেলা আহবায়ক সাহাদাত হোসেন ভূঞা, পৌর সভা আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম, সোনাগাজী উপজেলা আহবায়ক অধ্যাপক রহমত উল্লাহ, সদস্য সচিব ওয়াসিউর রহমান খসরু , এবি পাটি, এবি যুব পার্টি আহবায়ক সফিউল্লাহ পারভেজ, ফেনী পৌর শাখা সদস্য সচিব অধ্যাপক রিজওয়ানুল খায়ের,এবি পার্টি, এবি যুব পার্টি ফেনী জেলা এস এম ইব্রাহীম সোহাগ, নারী নেত্রী, জোহরা আক্তার ডলি,এবি পার্টি ছাগলনাইয়া উপজেলা নাফিজ ইমতিয়াজ, যুগ্ম সমন্বয়ক জহিরুল আলম মজুমদার, ,যুগ্ম সমন্বয়ক শরীফুল ইসলাম লিংকন,ফেনী সদর উপজেলা যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক