শিরোনাম :
রমজান আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয়  : অধ্যাপক ডা. নজরুল ইসলাম দুমকিতে ঈদ সামগ্রী বিতরণ  রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান  চলে গেলেন না ফেরার গন্তব্যে কুমিল্লায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ : নূরুল ইসলাম বুলবুল বোদায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন সামারি ট্রায়ালে বেদখলীয় জমি উদ্ধার, দুই জনের কারাদণ্ড!
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শেরপুরে ‘ইত্যাদি’, আজ পুনঃপ্রচার

Reporter Name / ৭৭০ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

ইসাফ ডেস্ক : টেলিভিশন অনুষ্ঠানকে স্টুডিওর চারদেয়ালের বাইরে নিয়ে গেছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দীর্ঘদিন ধরে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানগুলোয় গিয়ে ধারণ করা হয় ‘ইত্যাদি’র মূল অনুষ্ঠান। তুলে ধরা হচ্ছে সেই সব স্থানের সংস্কৃতিসহ গুরুত্বপূর্ণ সব তথ্য। তারই ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় এলাকায় অবস্থিত মধুটিলা ইকোপার্কে ধারণ করা হয়েছে এবারের পর্ব। ৬ সেপ্টেম্বর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হয় ‘ইত্যাদি’। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ‘ইত্যাদি’র সেই পর্ব আজ রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে পুনঃপ্রচার করা হবে।

ফাগুন অডিও ভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুলাই মাসের শুরুর দিকেই ধারণ করা হয় অনুষ্ঠানের বিভিন্ন পর্ব। নালিতাবাড়ীতে ধারণ করা অনুষ্ঠানটিতে অংশ নিতে ৫০ থেকে ১০০ কিলোমিটার দূরের উপজেলা থেকেও দর্শকেরা আসেন।

এবারের অনুষ্ঠানে শেরপুরের পালাগানের শিল্পী তারা বয়াতী ও পান্থ কানাই লোকধারার একটি সংগীত পরিবেশন করেছেন। গানটির কথা লিখেছেন কবির বকুল। এ ছাড়া শেরপুর নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন শেরপুরেরই শতাধিক বাঙালি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নৃত্যশিল্পী। দর্শক পর্বে শেরপুরকেন্দ্রিক প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মধ্য থেকে বিভিন্ন সম্প্রদায়ের চারজন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেন জনপ্রিয় সংগীতশিল্পী অনিমেষ রায়।

শেরপুরের বিভিন্ন দর্শনীয়, আকর্ষণীয় পর্যটনকেন্দ্র ও প্রত্নসম্পদের ওপর প্রতিবেদন ছাড়াও এখানকার জিআই পণ্য তুলসীমালা চাল এবং ধান-গবেষক চাটকিয়া গ্রামের কৃষক সেন্টু কুমার হাজংয়ের ওপর রয়েছে একটি প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত চীনের কেন্দ্রীয় টেলিভিশন ভবন, চায়না টাওয়ার ও চীনের মহাপ্রাচীরের ওপর প্রতিবেদন।

এ ছাড়া যথারীতি সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে রয়েছে নানি-নাতির পর্ব। প্রতিবারের মতো এবারও রয়েছে বিভিন্ন সামাজিক অসংগতি ও সমাজসংস্কারের ওপর সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু নাট্যাংশ। এতে সোলায়মান খোকা, জিয়াউল হাসান, সুভাশীষ ভৌমিক, মাসুম বাশার, জিল্লুর রহমান, শবনম পারভীন, আঞ্জুমান আরা বকুল, আমিন আজাদ, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, তারিক স্বপন, জামিল হোসেন, জাহিদ শিকদার, সাদিয়া তানজিন, আনোয়ারুল আলম সজল, বেলাল আহমেদ মুরাদ, সঞ্জীব আহমেদ, সিয়াম নাসির, নিপু, কামাল বায়েজীদ, সাবরিনা নিসা, নাদিয়া হক, সুবর্ণা মজুমদার, মতিউর রহমান, আনোয়ার শাহী, বিনয় ভদ্র, বিলু বড়ুয়া, সুজাত শিমুল, তাসনোভা নিঝুম প্রমুখ শিল্পী অংশ নিয়েছেন বিভিন্ন পর্বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক