শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শ্রী শ্রী রামনবমী উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা

Reporter Name / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ : সারাদেশে পালিত হলো রামনবমী। রামনবমী উদযাপন সমিতি আয়োজিত এবং সনাতন ভাবনা নব ব্যারাকপুর কৃষ্টি প্রাঙ্গনে শ্রী রামনবমী উৎসব ২০২৬ পালিত হলো বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ২৫ শে মার্চ বুধবার ঠিক বিকেল চারটায়।

প্রতিবছরের ন্যায় এ বছরও নব ব্যারাকপুর থানা সংলগ্ন থেকে শুরু করে নব ব্যারাকপুরের বিভিন্ন এলাকা জুড়ে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশের মাধ্যমে জয় শ্রী রাম ধ্বনিতে মুখরিত হয়েছিল এই বর্ণাঢ্য শোভাযাত্রা। অগণিত ভক্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান।

রাম ভক্ত প্রবনদের পদচারনায় রামভক্ত অনুসারীদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি দিলীপ মন্ডল, সম্পাদক কৃষাণু বিশ্বাস, দিলীপ বিশ্বাস, মানস বোসসহ অন্যান্য সদস্যরা। সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা হয়

আজ ২৬ শে মার্চ বৃহস্পতিবার সকাল থেকেই সারাদেশে রামনবমী পালিত হয়। একদিকে যখন রামনবমী উদযাপন সমিতি শ্রী রামচন্দ্রের পুজোয় মেতে ছিলেন তেমনি কলকাতার বিভিন্ন প্রান্তে রামনবমী পূজো অনুষ্ঠিত হয়, কোথাও কোথাও যানবাহন চলাচল ঘুরিয়ে দিতে হয়। এমনটাও চোখে পড়ে, মাঝে মাঝেই জয় শ্রী রামের ধনী ভেসে ওঠে। আবার অনেক জায়গাতে দেখা যায় শ্রী রামচন্দ্রের ছবিতে এলাকা সুন্দরময় হয়ে উঠেছে। কোথাও পতাকায় শ্রী রামচন্দ্রের ছবি আবার কোথাও পূজা মন্ডপে রামের ছবি দিয়ে পোস্টার লাগানো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক