শিরোনাম :
ডিসি নন, তিনি যেন জামায়াত নেতা’: সুনামগঞ্জের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে সিইসিকে নাছির চৌধুরীর চিঠি পঞ্চগড়ের আটোয়ারিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৭ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে গুলিসহ বিদেশী পিস্তল জব্দ   আমতলীতে ৬৫ কেন্দ্রে ভোট গ্রহনে প্রস্তুতি সম্পন্ন নির্বাচনী সহিংসতা মোকাবেলায় সেনাবাহিনীর ‘ইমার্জেন্সি রেসপন্স’ মহড়া  অভয়ার ৩৩ তম জন্মদিনে প্রতিবাদের ঝড় মেলান্দহে জামায়াত ইসলামীর গণমিছিলে মানুষের ঢল জামালপুর-৩ আসনে সিদ্দিকী শুভ’র গণমিছিল মপিওভুক্তিতে অনৈতিক লেনদেনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত : সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই : মনিরুল হক চৌধুরী 
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সংবাদকর্মী সোহেলের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহার চাই

Reporter Name / ২০০ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার : সংবাদকর্মী মোঃ সোহেল এর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যহার ও সুস্থ বিচার চাই। বৈষম্য দূর হবে কখন? সংবাদকর্মী মোঃ সোহেলকে ১০ অক্টোবর রাত ২ টায় ঘুম থেকে তুলে নিয়ে যায় টেকনাফ কোস্ট গার্ড স্টেশন লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ, র‍্যাব ১৫ সিপিপি -১ অধিনায়ক তৌহিদুল মুবিন খান তাদের সদস্যসহ সাথে স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা। জোরপূর্বক গাড়িতে তুলে কোস্ট গার্ড অফিসে নিয়ে গিয়ে একটি মিথ্যা অস্ত্র ১৯- A ধারায় মামলা দায়ের করে। যেখানে দেখানো হয়েছে ২৩ টি দা ও তলোয়ার। তবে আইন বিশেষজ্ঞদের মতে তা অস্ত্র আইনে পড়ে না। একদিন পর ১১ অক্টোবর সংবাদকর্মী সোহেলকে টেকনাফ মডেল থানার মাধ্যমে আদালতে পাঠিয়ে দেয়। আদালত পূজার বন্ধ থাকায় কারাগারে যেতে হয় সংবাদকর্মী মোঃ সোহেলকে। পূজার ছুটি শেষে আদালত বসলে ১৬ অক্টোবর মিথ্যা মামলা থেকে জামিন পায় মোঃ সোহেল। জমিন পেলেও মিথ্যা মামলা থেকে প্রত্যাহার পাইনি সোহেল। এই ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিকবৃন্ধ ও এলাকাবাসী। তারা জানান, সংবাাাদকর্মী মোঃ: সোহেলের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেয়া হয়েছে। তার বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছে তার প্রত্যাহার চাই।

নাম  প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, টেকনাফ কোস্ট গার্ডের স্টেশন লেফটেন্যান্ট কমান্ডার লুৎফুল লাহিল মাজিদের কু-কর্ম এটি নতুন নয় এর আগে সাবরাং মুন্ডারডেইল এলাকার শহিদ নামক এক যুবককে টাকার বিনিময়ে জি- ত্রি রাইফেল দিয়ে মিথ্যা মামলা দায়ের করে। বর্তমানেও শহিদ কারাগারে রয়েছে। পরে শহিদের পরিবার সংবাদ সম্মেলন করে যা সংবাদকর্মী সোহেল নিউজ করায় কাল হয়েছে তার জন্যও। যার প্রতিফল হিসেবে তাকেও মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে। কারও কারও তথ্য মতে তিন লক্ষ টাকার বিনিময়ে সংবাদকর্মী মোঃ সোহেল কে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। তাহলে সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও সংবাদকর্মী সোহেল এর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যহারের দাবি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক