শিরোনাম :
আওয়ামী লীগের ভোটব্যাংক এখন কার দখলে যাচ্ছে তেঁতুলিয়ায় পাথর-বালি অংশীজনদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুমিল্লা দক্ষিণে বিএনপির সংসদীয় আসনসমূহের সমন্বয়ক হলেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন সুনামগঞ্জে মোটরসাইকেল ছিনতাই, দুই ছিনতাইকারী আটক শহীদ শরীফ উসমান বিন হাদি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত একটি ধর্মান্ধ দল তালিকা করে ৫ই আগস্ট বাসা বাড়িতে হামলা অগ্নিসংযোগ করেছিলো : ফরহাদ আজাদ স্বামীর আপিলে মনোনয়ন হারালেন স্ত্রী একক বক্তৃতায় ময়মনসিংহে প্রথম আনন্দ মোহন কলেজের যোবায়ের শামীম সরকারি গাছ কর্তন করায় আটক ২ ফ্যাসিস্ট হোসেন মিয়া কর্তৃক বাড়ির সীমানা দখল করে স্থাপনা নির্মাণ আহত ২
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

সকল ধর্মের উৎসবে পাশে থাকবে পুলিশ: ঢাকা রেঞ্জ ডিআইজি

Reporter Name / ১৮৬ Time View
Update : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

মাহমুদুর রহমান (তুরান) ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় জেলার ভাঙ্গা উপজেলার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় ঢাকা রেঞ্জ ডিআইজি এ কে এম আওলাদ হোসেন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বর্তমান সরকারের নির্দেশ মোতাবেক বাংলাদেশ পুলিশ সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এবারের পূজা উদযাপনে যেকোনো সময়ের তুলনায় বর্তমান সরকার সর্বোচ্চ আন্তরিকতা এবং সতর্কতা দেখিয়েছে।

তিনি বলেন, সকল ধর্মের মানুষের উৎসব পালনে ভাতৃত্বের বন্ধনে দৃষ্টান্ত স্থাপন করতে পুলিশ পাশে থাকবে। আমি বিশ্বাস করি, এদেশের জনগণের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই কাজটি করে দেখাতে পারবে। পুলিশ জনগণের বন্ধু। তবে অপরাধী এবং দুষ্কৃতিকারীদের জন্য কঠোর।

এ সময় ঢাকা রেঞ্জ ডিআইজির সঙ্গে ছিলেন,মোঃসরোয়ার হোসেন,অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আব্দুল জলিল,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান,জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক