শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সলঙ্গায় জামায়াতের আমির নির্বাচিত শহীদ

Reporter Name / ১৯৮ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জের সলঙ্গা থানা শাখার আমির নির্বাচিত হয়েছেন মোঃ রাশেদুল ইসলাম শহীদ। শহীদ সদর থানার সলঙ্গা ইউনিয়নের জগজীবন গ্রামের মৃত নিজাম উদ্দিন ছেলে। শহীদ দীর্ঘদিন ধরে সলঙ্গা থানার সেক্রেটারী হিসেবে দায়িত্বরত ছিলেন।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার রুকন সদস্যের প্রত্যক্ষ গোপন ভোটের মাধ্যমে আগামী ২০২৫-২৬ সালের জন্য শহীদকে আমির নির্বাচিত করা হয়েছে। শনিবার (২১ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার আমীর নির্বাচিত উপলক্ষে সলঙ্গা ফাজিল মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাবেক আমির হুসাইন আলীর সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলার আমির অধ্যাক্ষ শাহিনুর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদকে আমির ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ আব্দুস সালাম। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানার জামায়াত নেতা আব্দুল গফুর মোল্লা, মাও: আব্দুস সামাদ সহ থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এ প্রতিবেদকের নিকট দেওয়া এক সাক্ষাৎকারে সলঙ্গার নবনির্বাচিত আমির শহীদ বলেন,দায়িত্ব বড় কঠিন জিনিস, আল্লাহপাক আমার প্রতি খুশি হয়েছেন বলেই হয়তো আমাকে এই দায়িত্ব দিয়েছেন। তাই সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার উপর অর্পিত এই গুরু দায়িত্ব সঠিক ও সুন্দরভাবে পালন করতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক