শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সালাম মূর্শেদীসহ আওয়ামী লীগ ৬৮ নামে মামলা

Reporter Name / ১০২৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

শাহাদাত হোসেন নোবেল, দিঘলিয়া (খুলনা) : খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে প্রধান আসামি করে ৬৮জনের নাম উল্লেখ করে আজ মঙ্গলবার দিঘলিয়া থানায় মামলা হয়েছে।

উক্ত মামলায় বাদি হয়েছেন উপজেলার দেয়াড়া গ্রামের মৃতঃ শেখ সাদেক হোসেনের ছেলে স্থানীয় বিএনপি কর্মী সোহেল পারভেজ কাকন। মামলা নং-১১,তাং-২৭/৮/২৪। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দের নামে মামলা হওয়ার পর থেকে আওয়ামী শিবিরে আতংক বিরাজ করছে। গ্রেফতার এড়াতে ইতোমধ্যে অনেকে আত্নগোপনে চলে গেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ আগষ্ট তারিখ বেলা সাড়ে তিনটার সময়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল দলীয় নেতাকর্মী নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য দিঘলিয়া ফেরিঘাট সংলগ্ন পাকা রাস্তায় পাশ্ববর্তী স্থানে অবস্থান করছিলেন। এ সময় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী মামলায় উল্লেখিত আসামিদের নিয়ে কাটা রাইফেল, কাটা বন্দুকসহ বেআইনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আজিজুল বারী হেলালের গাড়ি বহরে নেতাকর্মীদের উপর আতর্কিত হামলা চালায়। এসময় বন্দুক দিয়ে গুলি করলে গুলি লক্ষভ্রষ্ট হয়ে আজিজুল বারী হেলালের গাড়িতে গিয়ে লাগে। এছাড়া আসামিরা দুইটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়া রামদায়ের কোপে বিএনপি নেতা খান মোহাম্মদ, সাজ্জাদসহ বেশ কয়েকজন রক্তাক্ত জখম হয়।
মামলায় স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের ৬৮ জনের নাম উল্লেখ করলেও ২০/২৫জন অজ্ঞাত আসামি রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ মামলায় কোন আসামি গ্রেফতার হয়নি।
অন্যদিকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দের নামে মামলা হওয়ায় আওয়ামী শিবিরে আতংক বিরাজ করছে।গ্রেফতার এড়াতে অনেকে আত্মগোপনে চলে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক