শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সিনিয়র ফটো সাংবাদিক শোয়েব মিথুন আর নেই

Reporter Name / ২৪৯ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

ইনসাফ ডেস্ক : অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র ফটো সাংবাদিক শোয়েবুর রহমান মিথুন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৩৭ বছর।

আজ সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মিথুন। তিনি বাবা-মা, স্ত্রী এবং ছয় বছরের এক কন্যাসন্তান রেখে গেছেন।

স্বজনরা জানান, মিথুন প্রায় এক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। দেশে ও দেশের বাইরে ভারতে চিকিৎসা নিয়েছেন। পরে রাজধানীর ধানমন্ডির ল্যাব এইড ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। গত কয়েক দিন তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরিবারের ইচ্ছায় তাকে বাসায় নেওয়ার পথে সন্ধ্যায় মিথুনের মৃত্যু হয়।

পরিবার জানিয়েছে, রাত সাড়ে ৯টায় রাজধানীর উত্তর দনিয়া মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

শোয়েব মিথুনের বাবা মজিবুর রহমান তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

এক যুগেরও বেশি সময় ধরে বাংলানিউজে কাজ করে আসা ফটোসাংবাদিক শোয়েব মিথুনের মৃত্যুতে শোকাহত এ প্রতিষ্ঠান।

এক বার্তায় বাংলানিউজ সম্পাদক জুয়েল মাজহার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক