শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

Reporter Name / ৪২৩ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়ম ভঙ্গ করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে মো. আলতাফ হোসেন ও মো. জহির উদ্দিন নামে দুই অভিভাবক সদস্য।

লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, রায়গঞ্জ, সিরাজগঞ্জ প্রেরিত পত্র, যার স্মারক নং উমাশিঅ/রায়/সিরাজ/২০২৪-১৬৫(৭) তারিখ, ২৫/০৭/২০২৪ ইং তফসীল অনুযায়ী জয়ানপুর উচ্চ বিদ্যালেয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২৪ ঘোষণা করা হয়।

উক্ত তফসীল মোতাবেক অভিভাবক সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তলোন করে এবং নির্ধারিত সময়ে জমাদান করেন অভিভাবক সদস্যগণ। তফসীল অনুযায়ী মনোয়ন ফরম যাচাই বাছাই করে বৈধ তালিকায় নাম প্রকাশও করা হয়।

বিধি মোতাবেক মনোয়নয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৬ আগস্টের পর প্রার্থীদের ক্রমিক নং প্রকাশ করার কথা থাকলেও তা অদ্যবধি প্রকাশ করা হয়নি। অথচ তফসীল অনুযায়ী নির্বাচনরে তারিখ আগামী ২১ আগস্ট।

অভিযোগকারা জানান, প্রার্থীদের ক্রমিক নং না পাওয়ায় নির্বাচনী প্রচার প্রচারণা করতে পারছি না।

তবে আমরা বিশেষ সূত্রে জানতে পারলাম প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা অফিসার যোগ সাজেসে তাদের মনোনীত প্রার্থীদের তালিকা অনুযায়ী অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টি খুবই উদ্বেগের, যা প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কাজ ব্যহৃত হবে। তাই উক্ত ম্যানিজিং কমিটি গঠন বন্ধ করা বিশেষ প্রয়োজন।

জয়ানপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন বন্ধ ও সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের নিকট বিশেষভাবে অনুরোধ করছি।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক