মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা জামায়াতের অস্থাযী অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির এবং সুনামগঞ্জ ১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্য-সংগঠন বৃদ্ধির পরিকল্পনা এবং সামাজিক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা সংগঠনের নীতি-আদর্শ, শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মধ্যনগর উপজেলার আমীর মাওলানা আবু তাহের এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আলী হোসেন। এছাড়া বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য প্রদান করেন।
আলোচনা শেষে মধ্যনগর বাজারে প্রচার মিছিলের মাধ্যমে কর্মী সম্মেলন শেষ হয়।