শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে আওয়ামীলীগ নেতাদের জয় বাংলা স্লোগান

Reporter Name / ২৩৮ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
Oplus_0

তৌফিকুর রহমান তাহের, (সুনামগঞ্জ) বিশেষ প্রতিনিধি : আসামিরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আত্মসমর্পণ করেছেন। আমরা জামিন চেয়ে প্রার্থনা করেছিলাম জানায় বিবাদীদের আইনজীবীরা।

সুনামগঞ্জে (রবিবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগের পাঁচ নেতা। কারাগারে যাওয়ার সময় তারা আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন।

রবিবার দুপুরে এ ঘটনার পর (আওয়ামিলীগ বিরুধী) ও বিএনপিপন্থি আইনজীবীরা বিষয়টি আদালতকে অবহিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছন।

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ জহুর আলীর ভাই হাফিজ আলী সরকার পতনের পর ২ সেপ্টেম্বর আওয়ামীলীগের ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০জনকে আসামি করে একটি মামলাদায়ের করেন।

এই মামলায় সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বখত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা আওয়ামী লীগের সদস্য শাহারুল আলম আফজল, ছাত্রলীগ কর্মী মুছিবুর রহমান আদালতের আত্মসমর্পণ করেন।

দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আসামি পক্ষের আইনজীবী নজরুল ইসলাম শেফু।

তিনি বলেন, আসামিরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আত্মসমর্পণ করেছেন। আমরা জামিন প্রার্থনা করেছিলাম।”

আদালত পরিদর্শক আকবর হোসেন বলেন, “আদালতের নির্দেশে পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে আদালতে কোনো অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়নি।

৪ অগাস্ট ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে আহত হন দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলী। তার ভাই হাফিজ আহমদ বাদী হয়ে ২সেপ্টেম্বর মামলাটি করেন।

তবে সম্প্রতি আহত জহুর আলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে লাইভে এসে জানিয়েছেন তার ভাইয়ের স্বাক্ষর নিয়ে জনৈক মাসুম হেলাল নামের এক ব্যক্তি অনেক নিরপরাধ মানুষের নামে মামলা দিয়ে বাণিজ্য করছেন। তিনি নিরপরাধ মানুষদের উপর থেকে মামলা প্রত্যাহার করতে আদালতে হলফনামাও দিয়েছেন বলে জানিয়েছেন। তার এই লাইভ ভাইরাল হয়।

এর আগে এই মামলায় সাবেক মন্ত্রী এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক