শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সীমান্ত এলাকায় ২৮ বিজিবির অভিযানে ৩১ লক্ষ টাকার মালামাল আটক

Reporter Name / ১৯০ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ, চিনি, গরু, কয়লা, ফুসকা ও কমলা আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির সদস্যরা। যার আনুমানিক মূল্য প্রায় ৩১ লাখ ৫ হাজার ২৮০ টাকা।

আজ রবিবার (৫ই জানুয়ারি) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শনিবার ৪ঠা জানুয়ারি থেকে ৫ই জানুয়ারি সকাল পর্যন্ত সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন উপজেলা থেকে ভারতীয় মদ ৩৫৭ বোতল, চিনি ৪ হাজার ২২৭ কেজি, কয়লা ১ হাজার কেজি, কমলা ৩০০ কেজি, ফুসকা ৩৫০ কেজি, গরু ৫টি ও মালামাল বহনকারী চেকআপ একটি এই মালামাল জব্দ করা হয়।

চিনাকান্দি বিওপি কর্তৃক ৪৪০ বস্তা চিনি, মাটিরাবন বিওপি কর্তৃক ১টি গরু, ছাড়াগাঁও বিওপি কর্তৃক ৩৪৬ বোতল ভারতীয় মদ, বনগাঁ বিওপি কর্তৃক ১১ বোতল ভারতীয় মদ, ট্যাকেরঘাট বিওপি কর্তৃক ১ হাজার কেজি কয়লা, পেকপাড়া বিওপি কর্তৃক ৪টি গরু, লাউয়েরগড় বিওপি কর্তৃক ৩৫০ কেজি ফুসকা, চিনাকান্দি বিওপি কর্তৃক ২৯৫০ চিনি ও ৩০০ কেজি কমলা এবং ব্যবহৃত একটি পিকাপ, মাছিমপুর বিওপি কর্তৃক ৮৫০ চিনি আটক করা হয়।যার আনুমানিক মূল্য প্রায় ৩১ লাখ ৫ হাজার ২৮০ টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন,বিভিন্ন উপজেলার সীমান্ত থেকে মদ, চিনি, গরু, কয়লা, ফুসকা, কমলাসহ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। যার অনুমানিক মূল্য ৩১ লাখ ৫ হাজার ২৮০ টাকার এসব মালামাল জেলা শুল্ক কার্যালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে,একইসঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক