শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন

সুরমা নদী থেকে ভারতীয় জিরা ছিনতাই, আহত ৩

Reporter Name / ৪৪৬ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকায় সুরমা নদীতে নৌকা আটকিয়ে ভারতীয় জিরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১০টায় এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় মাঝি সহ ৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত হাবিবুর রহমান (৩০)কে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। জানা যায়, সদর উপজেলার বেরীগাঁও গ্রামের ভারতীয় মালামালের ব‍্যবসায়ী চোরাকারবারী নামে পরিচিত মো. আনোয়ার হোসেন প্রতিবারের মতো ওইদিন হালুয়ারঘাট বাজারের নদীরপাড় থেকে ট্রলার নৌকায় ভারতীয় জিরা ভর্তি করে ভৈরবে পাঠাতে নদীপথে রওয়ানা হন। সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকায় সুরমা নদীতে আসার পর হামলা করে ছিনতাইকারীরা। তখন নৌকার লোকজনকে মারপিট করে ৪০ বস্তা জিরা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের হামলায় সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামের হাবিবুর রহমান (৩০), একই গ্রামের সালেক আহমদ (২৫) ও মমিন মিয়া (১৮) আহত হন। ছিনতাই হওয়া ৪০ বস্তা জিরার মধ‍্যে প্রতিটি বস্তায় ছিল ৩০ কেজি করে জিরা। ভারতীয় বাজারে ক্রয় মূল‍্য ৫৫০ টাকা করে প্রতি কেজি। সুনামগঞ্জের বাজারে প্রতি কেজি জিরার মূল সাড়ে ৮ শত টাকা করে।

এই চোরাকারবারী আনোয়ার হোসেনের ইতিপূর্বে আরও ১২টি ভারতীয় মহিষ আটক করে সদর থানার পুলিশ। পরে ১২টি জব্দকৃত মহিষ মামলা করে আদালতে প্রেরণ করা হয়।

এদিকে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা গরু বাজারের ভূঁয়া হাসিল রশিদ দেখিয়ে সুনামগঞ্জের আদালত থেকে জামিনে ছাড়িয়ে মহিষগুলো নিয়ে যান আনোয়ার হোসেন।

ছিনতাইকারীর হামলায় আহত হাবিবুর রহমান বলেন, ঘটনার রাতে আমি নৌকায় ছিলাম। হালুয়ারঘাট বাজার হতে নৌকা ছেড়ে বড়পাড়া এলাকায় যাওয়া মাত্রই ছিনতাইকারীরা একটি ট্রলারে করে দ্রুত বেগে এসে আমাদের নৌকা আটকানোর পর ছিনতাইকালে আমরা বাঁধা দিলে আমাদেরকে মারপিট করে ৪০ বস্তা জিরা ছিনতাই করে নিয়ে যায় । এ ব‍্যাপারে চোরাকারবারী মো. আনোয়ার হোসেন জানান, সুরমা নদী থেকে আমার ৪০ বস্তা ভারতীয় জিরা ছিনতাই হয়েছে। ওইদিন হালুয়ারঘাট বাজারের নদীরপাড় থেকে ট্রলার নৌকায় জিরা ভর্তি করে ভৈরবে যাওয়ার জন্য নদীপথে রওয়ানা হলে। সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকায় সুরমা নদীতে আসার পর নৌকার মানুষজনকে মারপিট করে এই ৪০ বস্তা জিরা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। আনোয়ার হোসেন প্রতিবেদককে আরো জানান, আমি অনেক খোঁজাখুজি করেছি কিন্তু মালামালের কোন সন্ধান পাইনি।

এগুলো ভারতীয় মাল রিপোর্ট করার কোন দরকার নাই। শেষ পযর্ন্ত যদি জিরার সন্ধান না পাই তাহলে রিপোর্ট করব। আমার যে ১২টি মহিষ সদর থানা পুলিশ আটক করেছিল সেগুলো মঙ্গলকাটা গরু বাজারের হাসিল রশিদ দিয়ে আদালত থেকে জামিন নিয়েছিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক