শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সোনার দাম কমে এবার কতো?

Reporter Name / ৫০ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ইনসাফ ডেস্ক : টানা চার দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে পতন ঘটেছে সোনার দামে। বিশ্ববাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে এবার দেশের বাজারে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন

এর ফলে, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।

আজ সোমবার ৬ এপ্রিল সকাল ১০টায় সোনার দাম নতুনভাবে সমন্বয় করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাজুস। এ সময় থেকেই নতুন এই দাম কার্যকরের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

 

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে বসে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে এখন প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম পড়বে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক