শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

হাতীবান্ধায় কাজ না করেই প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ

Reporter Name / ৪৭৫ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় ৩শত ৯০টি প্রকল্পের প্রায় ১১কোটি টাকার মধ্যে ৪কোটি টাকার কাজ করা হয়েছে। এসব সরকারী বরাদ্দের প্রায় ৭কোটি টাকার কাজ না করেই কাজের নামে ভূয়া ভাউচার দেখিয়ে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা প্রকল্প চেয়ারম্যানের সাথে যোগসাজশ করে সরকারী এ বিশাল অংকের টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের গ্রামীন অবকাঠামো সংস্কার ও রক্ষনাবেক্ষন প্রকল্পের আওতায় এসব কাজ গত ৩০ জুন ২০২৪ ইং তারিখ শেষ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বরাদ্দের টাকা সেতু, কালভাট, হেরিংবন্ড, ইজিপিপি ও বন্যা আশ্রয়ন কেন্দ্র নির্মানে ব্যয় ধরা হলেও কাজ না করেই সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকল্প চেয়ারম্যানের সাথে যোগসাজশ করে সরকারী বরাদ্দের প্রায় ৭কোটি টাকা লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে।

লালমনিরহাট জেলা ত্রান অফিস জানান, জেলার হাতিবান্ধা উপজেলায় খাদ্যশস্যসহ ৩শত ৯০টি প্রকল্পের সরকারী বরাদ্দ ১০কোটি ৭৬লক্ষ ৪০হাজার ৫শত ৯৭টাকা ১১পয়সা। তবে অভিযোগকারী জানান, এসব প্রকল্পের অধিকাংশের অস্তিত্ব খুৃৃঁজে পাওয়া যায়নি।

সরকারী এসব বরাদ্দের বিশাল অংকের টাকা দিয়ে সঠিক ভাবে কাজ না করে লুটপাটের ঘটনায় লালমনিরহাটের একজন সচেতন নাগরিক লিখিত অভিযোগ সংশ্লিষ্ট দপ্তর গুলোতে ইতোমধ্যেই পাঠিয়েছেন বলে তিনি জানান।

অভিযোগকারী জানান, দুদক এ ঘটনায় ১৫ দিনের মধ্যে ব্যবস্হা গ্রহন না করলে তিনি এসব রাষ্ট্রীয় টাকা উদ্ধারে হাইকোর্টে আশ্রয় নিবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে উক্ত অভিযোগ অস্বীকার করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক