শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

২৩ বীর ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের সদস্য ৯ জন আটক

Reporter Name / ১৬৮ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৪৪ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৩ বীর পরিচালিত এবং র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে কুমিল্লা শহর ও সদর দক্ষিণ এলাকায় কিশোর গ্যাং ও অস্ত্র চক্রের বিরুদ্ধে সফল অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মূল অস্ত্র সরবরাহকারীসহ মোট ৯ জন অপরাধী আটক হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

২৭ এপ্রিল ভোরে কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকায় পরিচালিত অভিযানে মোঃ রুবেল (৩৫), স্থানীয় অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার করা হয়। তিনি সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং কিশোর গ্যাংদের নিকট অস্ত্র সরবরাহ করতেন।

পরে কুমিল্লা শহরের রেসকোর্স (পলাশী গলি) এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মোঃ আকিব হোসেন (২৯), মোঃ সাজ্জাদ হোসেন (৪৭) ও মোঃ শাহাদাত হোসেন (২৮) কে আটক করা হয়। অভিযানে টেবিলের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেন, ল্যাপটপসহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

আটকৃত ব্যক্তিদের তথ্যমতে, কিশোর গ্যাংয়ের আরও চার সদস্যমোঃ সাইফুল ইসলাম (১৯), মোঃ ইমরান হোসেন রতন (১৯), মোঃ মোজাহিদ (২১) এবং মোঃ রাফিউল আলম শফি (২০) কে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে হুমায়ূন কবির (৪৫) নামে আরেকজন অপরাধীকে আটক করা হয়, যিনি এই চক্রের সাথে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সফল অভিযান কুমিল্লা অঞ্চলে কিশোর গ্যাং ও অস্ত্র চক্র দমনে সেনাবাহিনী ও র‍্যাবের কার্যকর উপস্থিতি নিশ্চিত করেছে এবং জনমনে  স্বস্তি ফিরিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক