শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

৫৯ বিজিবি কতৃক ভারতে পাচারের সময় স্বর্নসহ এক জন গ্রেফতার

Reporter Name / ২৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ০১জন আসামীসহ ১১৬.৫৪ গ্রাম স্বর্ণ (২৪ ক্যারেট) আটক। রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোনামসজিদ আইসিপি দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে।

এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্য ও কাস্টমস সদস্য কর্তৃক অধিক সতকর্তার সাথে বাংলাদেশ হতে ভারতে গমনকৃত পাসপোর্টধারী যাত্রী তল্লাশীর কার্যক্রম পরিচালনা করে। এক পর্যায়ে বাংলাদেশী নাগরিক (পাসপোর্ট নম্বর-EG0785687) আজিম খান, পিতা- মৃত সামছুল হক খান, গ্রাম- শেকরনগর, পোষ্ট-শেকরনগর, থানা- সিরাজদীখান এবং জেলা- মুন্সিগঞ্জকে চোরাচালানের উদ্দেশ্যে ১১৬.৫৪ গ্রাম স্বর্ণ (২৪ ক্যারেট) ভারতে পাচারের সময় আটক করা হয়। আটককৃত স্বর্ণ জুয়েলারী সমিতি, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরীক্ষা করতঃ এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য-১৩,০০,০০০/- (তের লক্ষ) টাকা। আটককৃত ব্যক্তিকে সন্ধ্যায় মামলা করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক