নিজস্ব প্রতিবেদন : ঈদুল ফিতরের ছুটিতে অনেকেই ঢাকায় ঈদ উৎযাপন করেছেন। তাদের মধ্যে অনেকে পরিবার পরিজন নিয়ে রাজধানীর বিনোদন কেন্দ্র গুলোতে ঘুরতে গিয়েছেন। সবগুলো বিনোদন কেন্দ্রে ছিল মানুষের উপচে পড়া ভীড়। আবার অনেকে জিয়া উদ্যােনে গিয়েছেন প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে। হাজার হাজার মানুষ খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করেছেন। দোয়ায় অংশ নেয়া মানুষের মধ্যে অধিকাংশই ছিল নারী ও শিশু কিশোর।
আজ রবিবার বিকেলে সরেজমিনে জিয়া উদ্যােনে গিয়ে দেখা যায় হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোরের ভীড়। প্রয়াত খালেদা জিয়ার জন্য দোয়া করতে আসা কয়েকজন জানিয়েছেন এখানে আসার ইচ্ছে থাকলেও এতদিন সময়ের অভাবে আসা যায়নি। ঈদের ছুটি থাকায় আসতে পেরেছেন। রাজধানীর জুরাইন থেকে আসা গৃহবধূ অনামিকা আক্তার বলেন, খালেদা জিয়ার কবর দেখতে এবং তার জন্য দোয়া করার জন্য বাচ্ছারা কয়েকদিন যাবত আসতে চাচ্ছিল তাই আজকে আসলাম। বাচ্চারা তার জন্য দোয়া করতে পেরে তাদের অনেক উৎফুল্ল মনে হয়েছে।
তবে জিয়া উদ্যােনে আসা অনেকেই অভিযোগ করেছেন আশেপাশে কোন পাবলিক টয়লেট না থাকায় মহিলা ও শিশুরা বিড়ম্বনার শিকার হয়েছেন।