মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : যমুনা টিভির কুমিল্লা ব্যুরো চীফ খোকন চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে কুমিল্লায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে খোকন চৌধুরী জানান, কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভের সংবাদ প্রচারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
এ ঘটনায় তিনি কুমিল্লা নাঙলকোট থানা একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।
কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও ৭১ টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-জনকণ্ঠের কুমিল্লা স্টাফ রিপোর্টার মীর শাহ আলম, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মো. শহীদুল্লাহ, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান,ভোরের কলাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক তৌহিদ মাহমুদ অপু,কালবেলার মাল্টিমিডিয়া প্রতিনিধি জহিরুল হক বাবু,কুমিল্লার কাগজের তরিকুল ইসলাম তরুন, এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, মাই-টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি জসিম উদ্দীন চৌধুরী এছাড়া আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার হাবীবুর রহমান মুন্না, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মঈন নাসের খান রাফি, আজকের কুমিল্লার রিপোর্টার তানিম, ভোরের কলামের মো: ইয়াছিন মিয়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হুমকির ঘটনা দুঃসাহসিক ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয় সমাবেশে।