আমতলী বরগুনা প্রতিনিধি : বরগুনা আমতলী উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাএলীগের সাবেক সভাপতি ও পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার ৬ এপ্রিল আদালতে এভিডেভিড করতে এসে জাল প্রত্যয়নপত্র দাখিল করায় আসামীকে প্রতারণার দায়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতের বিচারক মো:ইফতি হাসান ইমরান তাকে এ আদেশ দেন।
আদালত সূত্র জানা যায়, সোমবার সকালে কোর্টে এভিডেভিড করতে এসে জাল প্রত্যয়নপত্র দাখিল করায় আসামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো:নুরুজ্জামান (৩৫) কে তাতক্ষণিক আটক করে কোর্ট হাজতখানায় রাখা হয় এবং বিকেলে সামারি ট্রায়াল করে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।