মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিএডিসি ও বিসিআইসি বীজ এবং সার ডিলার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো নুর মিয়ার বিরুদ্ধে ভুক্তভোগী কৃষক অভিযোগ দায়ের করেছেন।
গত ২৭ নভেম্বর ৫ নং বাদাঘাট ইউনিয়নের নাগরপুর গ্রামের কৃষক মো আবুল কালাম বিএডিসি ও বিসিআইসি সার-বীজ ডিলার মো নুর মিয়া সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় তাহিরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়,গত ২৭ নভেম্বর আমি বাদাঘাট ইউনিয়নস্থ জিএন এন্টারপ্রাইজের ডিলার মো নুর মিয়ার দোকানে সার কিনতে যাই। ইউরিয়া সারের সরকারি মূল্য ১৩৫০ টাকার স্থলে ১৪৫০ টাকা,এমওপি এক বস্তার দাম ১০০০ টাকার স্থলে ১২০০ টাকা এবং টিএসপি ১৩৫০ টাকার স্থলে ১৫০০ টাকা বিক্রি মূল্য দাবী করে। এদিকে বিসিআইসির সরকারি বীজ বিক্রি না করে অধিক মূল্য বিভিন্ন কোম্পানির হাইব্রীড বীজ অবাধে বিক্রি করছে। সে সার সংকটের অজুহাত দেখিয়ে কৃষকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। আমি সার ও বীজের সরকারি মূল্য দিতে চাইলে সে আমার সাথে খারাপ আচরণ করে দোকান থেকে বেরিড়ে যাওয়ার জন্য বলে। তিনি বিগত ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে মনগড়া ভাবে ব্যবসা পরিচালনা করে গেছেন। তার অন্যায় কাজের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতো না। সুনামগঞ্জের বরাদ্দকৃত সার কলো বাজারে বিক্রি করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
সুনামগঞ্জ জেলা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ’ (কেএসবিএবি) শাখার সভাপতি মো. লিল মিয়া বলেন, সম্প্রতি কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত নতুন নীতিমালার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। গত ১৩ নভেম্বর কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ‘সমন্বিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত নীতিমালা-২০২৫’ অনুযায়ী দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয়েছে। কেউ যদি সরকার নিধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করে এমন তথ্য প্রমাণ পাওয়া যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিযোগ করে বলেন, বিগত সরকারের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার পর বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের সময়ে এসে তারা নতুন করে বৈষম্যের শিকার হচ্ছেন। প্রান্তিক কৃষকরা চরম ভোগান্তিতে পড়বেন। এই দুনীতিবাজ ফ্যাসিস্ট সার সিন্ডিকেট ডিলার মো নুর মিয়ার লাইসেন্স বাতিলের জোর দাবি জানাই।
তাহিরপুর উপজেলা নিবাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, বাদাঘাট ইউনিয়নের একজন প্রান্তিক কৃষক ডিলার নুর মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।