মো,সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৬ ই মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযথ সম্মান ও মর্যাদার সহিত দিবসটি পালিত করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। তার পরপরই মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, তেতুলিয়া মডেল থানা, হাইওয়ে থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, ওলামা দল, তাঁতি দল, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল ও কৃষক দল। দিনব্যাপী কর্মসূচী মধ্যে ছিলো সকাল ৮.৩০ টায় সালাম প্রদর্শন, কুচকাওয়াজ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ এক মিনিট নীরবতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা খেলাধুলা,। তেতুলিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্তমধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবসউদযাপন কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু। বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধ শফিকুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রমুখ। পরিশেষে বিভিন্ন ইভেন্টে খেলাধুলার অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।
অপরদিকে পৃথকভাবে পঞ্চগড়ে পঞ্চগড় জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত পঞ্চগড় স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিরতণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক, মোছাঃ শুকরিয়া পারভীন ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার পঞ্চগড়, মোঃ রবিউল ইসলাম উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং সম্মিলিত কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন।
কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি অতঃপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও শারীরিক কসরত উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করনে ।
এ সময় সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ্ শইমী ইমতিয়াজ,পঞ্চগড় সদর থনার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামসহ জেলা পুলিশ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।