পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে বিএনপি‘র দলীয় কার্যালয় ভাংচুর মামলা তুলে নিতে বাদিকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টা ৫ মিনিটে মামলার বাদি মো: মোর্তজা বিল্লাহর পিতা মুরাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল লতিফ মোল্লার মোবাইল ফোনে ০১৮৮০৩৫৩৮৩৩ নম্বরের মোবাইল থেকে কল করে দ্রুত মামলাটি তুলে নিতে হুমকি দেয় অজ্ঞাত ব্যাক্তি, মামলা তুলে না নিলে তার ছেলেকে জীবনের তরে শেষ করে ফেলার হুমকি প্রদান করে। এতে বাদি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় হুমকি দাতার ০১৮৮০৩৫৩৮৩৩ মোবাইল নম্বর উল্লেখ করে দুমকি থানায় একটি সাধারণ ডায়েরী করে মামলার বাদি মোর্তজা বিল্লাহ তার নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার পাশাপাশি অভিযুক্ত কে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।
উল্লেখ্য, গত ২০২২ সালের ৫মার্চ পতিত আ‘লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এঘটনায় উপজেলা বিএনপি নেতা মোর্তজা বিল্লাহ বাদি হয়ে ৭ ডিসেম্বর ২০২৪ মামলাটি দায়ের করেন।