কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষীপুর এলাকায় গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ টি মাটি বোঝাই ট্রাক্টরসহ এক জনকে আটক করা হয়েছে। আটক মোঃ বিল্লাল হোসেন বারেরা গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
আজ (১৬ এপ্রিল) বুধবার দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থ দন্ড অনাদায়ে ১ মাসের বিনা শ্রম কারাদণ্ড। দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়।
এ সময় অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন পরিবেশের ক্ষতি ও নদীর স্বাভাবিক প্রবাহে বাধার সৃষ্টি করে, যা দণ্ডনীয় অপরাধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খানঁ বলেন-অবৈধ মাটিকাটা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।