এম আই আকাশ, বোদা,পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় মহাবিপন্ন প্রাণী একটি বনরুই পাওয়া গেছে।
সোমবার ২৭অক্টোবর রাত ১০ টায় উপজেলার ঝলইশালশিরি এলাকার নজিরতন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মহা বিপন্ন প্রাণী বনরুই টিকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, বিদ্যালয় পাশ্ববর্তী ধানক্ষেত থেকে প্রাণীটি মাঠে উঠে আসার সময় লোকজন এটিকে চিনতে না পেরে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে। পরবর্তীতে স্থানীয় ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেস্কিউ টিমের প্রতিষ্ঠাতা সদস্য শহীদুল ইসলাম খবর পেয়ে প্রাণী টিকে উদ্ধার করে। এবং প্রাণীটি'র নাম বনরুই হিসেবে আমাদের জানায়। এটি বিপন্ন প্রাণী বলেও জানতে পারি।
এ বিষয়ে শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত কালিয়াগঞ্জ নজিরতন উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে প্রানীটিকে উদ্ধার করি। মানুষের আঘাতে বনরুই টি রক্তাক্ত হলেও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখন প্রাণীটি সুস্থ আছে। তিনি আরও জানান, এই এলাকায় পূর্বে বনরুই এর দেখা পাওয়া যায়নি। সীমান্তবর্তী ভারত থেকে খাবার খুজতে খুজতে প্রাণীটি চলে আসতে পারে। তিনি আরও জানান, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রধান সানাউল্লাহ পাটোয়ারীর নির্দেশে এবং দিনাজপুর ডিভিশনের ফরেস্ট কর্মকর্তার পরামর্শে বনরুই টিকে সিলেটের রিহ্যাবিলিটেশন পাঠানো হবে।
উল্লেখ্য, বনরুই আঁইশযুক্ত স্তন্যপায়ী প্রাণী। দেখতে অনেকটা রুই মাছের মতো। বনরুই ছাড়া অন্যকোনো স্তন্যপায়ী প্রাণির শরীর শক্ত আঁইশে আবৃত নয়।আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তালিকা অনুযায়ী বনরুই বিশ্বব্যাপী মহা বিপন্ন প্রাণী হিসেবে বিবেচিত।