শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক  মাদারগঞ্জে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন বোদায় জনস্বাস্থ্য সুরক্ষায় শেয়ারিং মিটিং অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম আলতাফ হোসেন চৌধুরীকে শুভেচ্ছা জানাতে তার বাসায় ডা. ওহাব কুমিল্লায় ইসকনের সাবেক সেক্রেটারিকে হয়রানির অভিযোগে পর্নোগ্রাফি মামলায় আইনজীবী গ্রেফতার কুমিল্লার মানুষের আশা পূরণের লক্ষ্যে কাজ করছি : মনিরুল হক চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ লালমাইয়ে ছিনতাইচেষ্টা: তিনজন আটক
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

Reporter Name / ৮২ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে নানান আয়োজনে মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর প্রত্যুষে কালেক্টরেট চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক। দুপুরে সরকারি অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া অডিটোরিয়াম চত্বরে আড়ম্বরপূর্ণ তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

দিবসটি উপলক্ষে শিশুদের জন্য রচনা, আবৃত্তি, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ইকোপার্ক শিশুদের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে।

এ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় সব মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। একই সঙ্গে সব সরকারি ও বেসরকারি ভবনে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জেলা কারাগার, হাসপাতাল, শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে ম্যারাথন শোভাযাত্রার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পায়ে হেঁটে শহর প্রদক্ষিণ শেষে চিনিকল মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসেন, ছাত্রশিবিরের সভাপতি রাসেদ ইসলাম, সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মহিব, পৌর ছাত্রশিবিরের সভাপতি খুরশেদ আলমসহ প্রায় দেড় হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক