মো, সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি সন্ধায় তেঁতুলিয়া উপজেলার ৭ নং দেবনগড় ইউনিয়ন শাখার ওলামা দলের ৬২সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
তেঁতুলিয়া বিএনপির কার্যালয় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা ওলামাদলের সভাপতি মাও, মো, সোহরাব আলী, উপজেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মাঃ মো মালেক বাদশা, ৩নং সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দীন, ৪নং শালবাহান ইউনিয়ন সভাপতি আব্দুল কালাম, সাংগঠনিক সম্পাদক, আব্দুল কুদ্দুস, ৭নং দেবনগড় ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফেজ কারী মো মোমিনুর রহমান আল মুজাহিদ, ৭নং দেবনগড় ইউনিয়ন আলহাজ্ব আঃ খালেক সাংগঠনিক সম্পাদক প্রমুখ।
এ সময় উপজেলা ওলামাদলের সভাপতি জানান, বাংলাদেশ জাতীয়বাদী ওলামাদল সাবেক রাষ্ট্রপতি জিয়ার রহমানের হাতে গড়া দল তাই আদর্শ অনুপ্রেরিত হয়ে বেগম খালেদা জিয়ার অবস্থান থেকে আমরা দেশকে এগিয়ে নেয়ার জন্য সকলকে সহযোগীতা করতে হবে এবং দলের আদর্শ বিনষ্ট হলে তাদের কিন্তু আবার ব্যাবস্থা রয়েছে।বিধায় আমাদের দলের আদর্শ আলেম ওলামাদের নীতিনির্ধারিত যে অবস্থান আল্লাহর রাসুল সাঃ এর নিয়ম নীতি সেই নীতি অনুযায়ী আমরা দেশের স্বার্থে দেশকে পরিচালনা করার জন্য সহযোগীতা করবো।পরে ৭নং দেবনগড় ইউনিয়ন কমিটি সাধারণ সম্পাদকের হাতে ইউনিয়ন কমিটি তুলে দেয়া হয় ।