পঞ্চগড় প্রতিনিধি : 'গুজবে কান না দিয়ে অভিভাবকদের সচেতন থাকতে অনুরোধ করছি। বিশ্বাস রাখুন বর্তমান তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা ' বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
সোমবার ২০ এপ্রিল সকালে পঞ্চগড়ের শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা দেখেছি বিগত সরকার সিরিয়াস বিষয়েও জনগণের সাথে ব্লেমগেম খেলতো। বর্তমান সরকার ওভাবে না ভেবে বরং কারণ এবং প্রতিকার বিষয়ে জনগণকে সাথে নিয়ে কাজ করতে চায়। বিশেষত নিয়মিত টিকা না নেয়ার প্রবণতা থেকে হামের এই প্রাদুর্ভাব ছড়িয়েছে। পঞ্চগড় জেলায় হামের রোগী না থাকলেও সারাদেশের ন্যায় এই জেলাতেও ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে ছয় মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত টিকা কর্মসূচির আওতায় নেয়া হয়েছে। তিনি আরও বলেন, গুজবে কান না দিয়ে সচেতনতাই পারে এই ধরনের প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে।
এর আগে তিনি রঙিন বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা.মিজানুর রহমান সহ অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ প্রশাসক মো. তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোসা.শুকরিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশাসক সুমন চন্দ্র দাশ। জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পিপি আদম সুফি, জেলা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবু, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিশুদের নিয়ে অভিভাবকরা উপস্থিত ছিলেন।