এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) 'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পোনামাছ অবমুক্ত কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) 'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলার ১ নং ঝলইশালশিরি ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়। বুধবার ৩সেপ্টেম্বর ঝলইশালশিরি ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ ও পোনামাছ অবমুক্তকরন কর্মসূচি তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি'র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
জানা যায়, বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ আধামন পোনামাছ অবমুক্ত সহ ২ হাজার চারাগাছ জনসাধারণের মাঝে উপহার হিসেবে প্রদান করেন। এবং সামাজিক বনায়নের গুরুত্ব তুলে ধরে সচেতনতা মূলক বক্তব্য তুলে ধরেন।
এ সময় ইউনিয়ন বিএনপি 'র সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।