শিরোনাম :
লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু  সুনামগঞ্জ দিরাইয়ে ২১শে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিম এর লোক উৎসব মেহেরপুরে গাংনীতে তেল পাম্পে হট্টগোল, মোবাইল ছিনতাই মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকার : চিফ হুইপ ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার কুমিল্লা কালিরবাজারে বিল্লাল হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কুমিল্লায় নৃশংসভাবে শিশু রিফাতকে গলা কেটে হত্যা পলাতক তিন আসামি গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হটাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়িসহ কৃষিক্ষেত; ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে কুমিল্লার টাউনহল মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকার : চিফ হুইপ

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ইনসাফ ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের দাম বাড়লেও দেশে বাজার স্থিতিশীল রাখতে সরকার আপ্রাণ চেষ্টা করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, জ্বালানি তেলের দাম ঠিক রাখতে প্রতি মাসে সরকারকে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। শনিবার ২৮ মার্চ সরকারি দলের সংসদীয় সভা শেষে এক ব্রিফিংয়ে চিফ হুইপ এসব তথ্য জানান।

নূরুল ইসলাম বলেন, জ্বালানি তেলের দাম যেন না বাড়ে সে বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষের যেন কোনো অসুবিধা না হয়, সে জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে দেশে তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ২ লাখ মেট্রিক টন তেল নিয়ে একটি জাহাজ ইতিমধ্যে ঘাটে পৌঁছেছে এবং আরও ২ লাখ মেট্রিক টন তেলবাহী জাহাজ অচিরেই দেশে পৌঁছাবে। চিফ হুইপ অভিযোগ করেন, কিছু মিডিয়া, অতি উৎসাহী মানুষ এবং চোরাচালানের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

তেল পাচার রোধে কড়া বার্তার কথা উল্লেখ করে তিনি বলেন, পাশের দেশের তুলনায় আমাদের দেশে তেলের দাম কম হওয়ায় চোরাচালান হচ্ছে। তেল চোরাচালান ও কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে রবিবার ২৯ মার্চ সংসদে জ্বালানি মন্ত্রী বিস্তারিত ব্রিফ করবেন এবং কঠিন বার্তা দেবেন।

সংসদীয় সভায় ঈদের সময় বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। এছাড়া সভায় স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়।

১৩৩টি অধ্যাদেশ নিয়ে আজ আলোচনা না হলেও রোববার এ বিষয়ে বৈঠকের কথা রয়েছে। ২ এপ্রিলের আগেই এ সংক্রান্ত রিপোর্ট পেশ করার চেষ্টা করা হবে বলে জানান চিফ হুইপ। তবে আজকের সভায় সংসদ উপনেতা, সংরক্ষিত আসনের নারী এমপি এবং সংসদীয় স্থায়ী কমিটি নিয়ে কোনো আলোচনা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক