শিরোনাম :
লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু  সুনামগঞ্জ দিরাইয়ে ২১শে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিম এর লোক উৎসব মেহেরপুরে গাংনীতে তেল পাম্পে হট্টগোল, মোবাইল ছিনতাই মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকার : চিফ হুইপ ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার কুমিল্লা কালিরবাজারে বিল্লাল হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কুমিল্লায় নৃশংসভাবে শিশু রিফাতকে গলা কেটে হত্যা পলাতক তিন আসামি গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হটাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়িসহ কৃষিক্ষেত; ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে কুমিল্লার টাউনহল মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

মেহেরপুরে গাংনীতে তেল পাম্পে হট্টগোল, মোবাইল ছিনতাই

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী ও পাম্প কর্মচারীদের মধ্যে তীব্র হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধা দিতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার দুপুরে গাংনী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম গোপাল চন্দ্র কর। তিনি গাংনী থানায় কনস্টেবল পদে কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাঁশবাড়িয়া গ্রামের গাংনী ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের ৫০০ টাকার নির্ধারিত সীমায় জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছিল। তবে অতিরিক্ত তেল নেওয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে মোটরসাইকেল আরোহী ও পাম্প কর্মচারীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। মুহূর্তেই তা উত্তেজনায় রূপ নেয় এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে দায়িত্বরত পুলিশ সদস্য গোপাল চন্দ্র কর হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলাকারীদের পরিচয় পাওয়া যায়নি।

গাংনী থানার (তদন্ত) অফিসার ইনচার্জ আল মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক