শিরোনাম :
লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু  সুনামগঞ্জ দিরাইয়ে ২১শে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিম এর লোক উৎসব মেহেরপুরে গাংনীতে তেল পাম্পে হট্টগোল, মোবাইল ছিনতাই মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকার : চিফ হুইপ ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার কুমিল্লা কালিরবাজারে বিল্লাল হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কুমিল্লায় নৃশংসভাবে শিশু রিফাতকে গলা কেটে হত্যা পলাতক তিন আসামি গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হটাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়িসহ কৃষিক্ষেত; ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে কুমিল্লার টাউনহল মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

সুনামগঞ্জ দিরাইয়ে ২১শে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিম এর লোক উৎসব

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : লোকসংগীতের অমর সাধক ও ২১শে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম-এর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধলে শুরু হয়েছে দুই দিনব্যাপী শাহ্ আবদুল করিম লোক উৎসব-২০২৬ ইং। জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে এবং শাহ্ আবদুল করিম পরিষদের বাস্তবায়নে আয়োজিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পুলিশ সুপার একেএম জাকির হোসেন পিপিএম।
অনুষ্ঠানে বক্তারা বলেন– শাহ্ আব্দুল করিম তাঁর কালজয়ী গানে মানবতা, প্রেম ও সমাজবাস্তবতার গভীর বাণী তুলে ধরেছেন, যা যুগে যুগে মানুষকে আলোকিত করেছে। তাঁর সংগীত শুধু বিনোদন নয়, বরং সমাজ পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেছে এবং বাংলার লোকসংস্কৃতিকে বিশ্বদরবারে বিশেষ মর্যাদা এনে দিয়েছে।
উৎসব উপলক্ষে আয়োজিত লোকসংগীত পরিবেশনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতিমান ও নবীন শিল্পীরা অংশগ্রহণ করেন। বাউল গান, পালাগান ও আঞ্চলিক সংগীতের মনোমুগ্ধকর পরিবেশনায় প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো উৎসব প্রাঙ্গণ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
দুই দিনব্যাপী এ উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে শাহ্ আব্দুল করিমের জীবন ও কর্ম তুলে ধরা এবং বাংলার সমৃদ্ধ লোকঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক