শিরোনাম :
লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু  সুনামগঞ্জ দিরাইয়ে ২১শে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিম এর লোক উৎসব মেহেরপুরে গাংনীতে তেল পাম্পে হট্টগোল, মোবাইল ছিনতাই মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকার : চিফ হুইপ ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার কুমিল্লা কালিরবাজারে বিল্লাল হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কুমিল্লায় নৃশংসভাবে শিশু রিফাতকে গলা কেটে হত্যা পলাতক তিন আসামি গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হটাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়িসহ কৃষিক্ষেত; ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে কুমিল্লার টাউনহল মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ইনসাফ ডেস্ক : আগামী ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া।

শনিবার ২৮ মার্চ রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক শুক্রবার জ্বালানি মন্ত্রণালয়কে ১ এপ্রিল থেকে গ্যাসোলিন বা পেট্রোল রপ্তানি নিষিদ্ধ করার প্রস্তাবের খসড়া তৈরি করতে নির্দেশ দিয়েছেন।

রুশ সরকার এই খবর দিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে।
 
নোভাক আরও বলেছেন যে, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বৈশ্বিক তেল ও তেলজাত পণ্যের বাজারে সৃষ্ট অস্থিরতার ফলে দামে ব্যাপক ওঠানামা হচ্ছে। একই সাথে, বিদেশি বাজারে রাশিয়ার জ্বালানি সম্পদের উচ্চ চাহিদা একটি ইতিবাচক দিক হিসেবেও রয়েছে বলে তিনি যোগ করেন।
 
এদিকে, সরকার এক বিবৃতিতে জানিয়েছে, অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের পরিমাণ গত বছরের পর্যায়েই রয়েছে, যা তেলজাত পণ্যের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করছে।

গত বছর রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা এবং মৌসুমি চাহিদা বৃদ্ধির কারণে কয়েকটি অঞ্চলে পেট্রোলের ঘাটতি দেখা দিয়েছিল।
 
ক্রমবর্ধমান জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে আনতে এবং ঘাটতি মোকাবেলায় রাশিয়া বারবার জ্বালানি রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে বলেও প্রতিবেদন বলছে। 
শিল্প সূত্রের মতে, গত বছর রাশিয়া প্রায় ৫০ লাখ মেট্রিক টন পেট্রোল রপ্তানি করেছিল, যা দৈনিক প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেলের সমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক