শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

কুমিল্লা সদর হাসপাতালের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সবাইকে সতর্ক করলেন সিভিল সার্জন

Reporter Name / ১৮৫ Time View
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা জেনারেল হাসপাতালের (সদর হাসপাতাল) একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে একটি চক্র অসৎ উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সুপার এডিট করে একটি জাতীয় দৈনিকের লোগো বসিয়ে দেয়।

রবিবার রাতে থেকে ভুয়া ওই নিয়োগ পত্রটি ভাইরাল হতে থাকে। তবে ওই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া বলে নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ও হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. নাছিমা আক্তার।

ভুয়া ওই বিজ্ঞপ্তিটিতে দেখা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার লোগো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভুয়া স্মারক নম্বর ব্যবহার করে ৬টি পদে লোকবল নিয়োগের কথা লেখা রয়েছে। তবে সেসব পদে কতজন করে নেওয়া হবে সে ঘরটিতে নির্ধারিত নয় বা কমবেশি হতে পারে উল্লেখ করা হয়েছে।

সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার বিজ্ঞপ্তির শুরুতে বলা হয়, জেনারেল হাসপাতাল, কুমিল্লা রাজস্ব খাতে (১১-২০ গ্রেড) নিম্নলিখিত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের (বাংলাদেশের নাগরিক) নিকট হতে শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে জি-মেইলের মাধ্যমে এই দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরাসরি কোনো আবেদনই গ্রহণযোগ্য নয়।

পদগুলো হলো- ১. বহির্বিভাগ টিকিট কাউন্টার (পুরুষ) ২. বহির্বিভাগ টিকিট কাউন্টার (মহিলা), ৩. ফ্রন্ট ডেস্ক অফিসার, ৪. বিল কাউন্টার, ৫. রিপোর্ট ডেলিভারি কাউন্টার এবং হেল্প ডেস্ক বা তথ্য প্রদানকারী। পদগুলোর বিপরীতে বয়সসীমা উল্লেখ করা হয়নি। এছাড়া প্রথম চারটি পদের জন্য স্নাতক বা এইচএসসি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। পরের দুটোতে এসএসসি। যা স্পষ্টই একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বলে প্রতীয়মান হয়েছে।

আবেদনের নিয়মাবলীতে যেকোনো একটি পদের জন্য পূর্ণ জীবনবৃত্তান্ত পিডিএফ আকারে পাঠাতে একটি মেইলে দেওয়া হয়। রোববার রাতে কয়েকজনের ফেসবুক ওয়ালে বিজ্ঞপ্তিটি দেয়া হয়।

তবে সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার বলেন, কুমিল্লা জেনারেল হাসপাতালে এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সবাইকে সাবধান হতে হবে। কেউ যেন কোনো প্রতারণার ফাঁদে পা না দেন সেদিকে খেয়াল রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক