শিরোনাম :
ডিসি নন, তিনি যেন জামায়াত নেতা’: সুনামগঞ্জের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে সিইসিকে নাছির চৌধুরীর চিঠি পঞ্চগড়ের আটোয়ারিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৭ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে গুলিসহ বিদেশী পিস্তল জব্দ   আমতলীতে ৬৫ কেন্দ্রে ভোট গ্রহনে প্রস্তুতি সম্পন্ন নির্বাচনী সহিংসতা মোকাবেলায় সেনাবাহিনীর ‘ইমার্জেন্সি রেসপন্স’ মহড়া  অভয়ার ৩৩ তম জন্মদিনে প্রতিবাদের ঝড় মেলান্দহে জামায়াত ইসলামীর গণমিছিলে মানুষের ঢল জামালপুর-৩ আসনে সিদ্দিকী শুভ’র গণমিছিল মপিওভুক্তিতে অনৈতিক লেনদেনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত : সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই : মনিরুল হক চৌধুরী 
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

Reporter Name / ১৬৯ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ মঙ্গলবার (১অক্টোবর) বাদ আসর থানা সদরের কদমতলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে ওলামা পরিষদের সভাপতি মুফতী আখতারুল ইসলাম সাহেবের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুফতী মারুফ হাসানের পরিচালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ওলামা পরিষদের উপদ্রেষ্টা সিরাজগঞ্জ হতে আগত প্রবীণ মুরুব্বী মুফতী আব্দুর রউফ। আরো বক্তব্য রাখেন ওলামা পরিষদের সেক্রেটারি মুফতী নুরুদ্দীন নোমানী।

বিক্ষোভ সমাবেশে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা নিতেশ রানে এবং হিন্দু পন্ডিত রামগীরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ও দোষীদের ফাসির দাবিতে বক্তরা তাঁদের নিঃশর্ত ক্ষমা চাওয়াসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরে বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করেন।

সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মাও: মোঃ রফিকুল ইসলাম, মাও: আনিসুর রহমান আল হাদী,মুফতী আব্দুল ওয়াহাব,হাফেজ মোঃ জাহিদুল ইসলাম, হাফেজ মোঃ আল-আমিন সাহেবসহ সলঙ্গা থানা ওলামা পরিষদের নেতারা।

এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে সদরের সকল মসজিদের মুসুল্লীসহ পার্শ্ববর্তী এলাকার কয়েক শতাধিক নবী প্রেমিকগণ অংশ গ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে কদমতলা থেকে মিছিল নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কদমতলা চত্বরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক