দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে অটোবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুবায়ের (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় একই মোটরসাইকেলের যাত্রী জিহাদ (১৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ২০ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে লেবুখালী-–দুমকি সড়কের কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি অটোবাইক বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী ২ জন ছিটকে পড়ে যায়। উপস্থিত লোকজন আহতদের স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত জিহাদকে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জুবায়ের বিশ্বাস (২১) পবিপ্রবি'র আবুল কালাম বিশ্বাস ছেলে।
দুমকি থানার এসআই মো: সহিদুল ইসলাম অটোবাইক ও মোটরসাইকেল জব্দ করেছে। তবে নিহত জুনায়েদের লাশের কোনো সন্ধান পায়নি বলে তিনি জানিয়েছেন।