শিরোনাম :
রমজান আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয়  : অধ্যাপক ডা. নজরুল ইসলাম দুমকিতে ঈদ সামগ্রী বিতরণ  রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান  চলে গেলেন না ফেরার গন্তব্যে কুমিল্লায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ : নূরুল ইসলাম বুলবুল বোদায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন সামারি ট্রায়ালে বেদখলীয় জমি উদ্ধার, দুই জনের কারাদণ্ড!
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

Reporter Name / ১৭৩ Time View
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : শারদীয় দূর্গাপূজা যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে ৬৪টি দূর্গাপূজা মন্ডপ চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (০৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদের নিজস্ব কার্যালয়ে পূজা মন্ডপগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের নিকট আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন। প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জেলার ৬৪টি পূজা মন্ডপে মোট ২লাখ ৬০হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ সাব্বির আহমেদ, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা’র সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি শ্রী অর্জুন সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক