শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় শিক্ষক সমিতি (বাশিস) আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

Reporter Name / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

খাদেমুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নবীণ শিক্ষক, কর্মচারী, স্কুল ভিত্তিক শ্রেষ্ঠ শিক্ষকগণকে সংবর্ধনা প্রদানসহ বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পর্যটনের বিনোদনকেন্দ্র ডাকবাংলোর ইকোপার্কে এ আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতির তেঁতুলিয়া উপজেলার শাখা। অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও তাদের পরিবার নিয়ে বনভোজন উৎসবে অংশ নেয়।

আয়োজন ঘিরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় তেঁতুলিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ভজনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, ভজনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শালবাহান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হীরাকান্ত রায়, বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, সিপাইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহিরুল ইসলাম ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। এ সময় উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

এ বিষয়ে তেঁতুলিয়া শিক্ষক সমিতির সভাপতি মোঃ হারুন অব রশিদ বলেন, শিক্ষকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অত্যন্ত সফলভাবে আমরা তেঁতুলিয়া

শিক্ষক সমিতির বার্ষিক বনভোজন ২০২৫ সম্পন্ন করি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমার দৃঢ় বিশ্বাস সম্মানিত সহকর্মীবৃন্দ তাদের পরিবার নিয়ে খুব উপভোগ্য সময় কাটিয়েছেন। তেঁতুলিয়া শিক্ষক সমিতি (বাশিস)সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক হোসেন বলেন, খুব চমৎকারভাবে সফল একটা বনভোজন সম্পন্ন করতে পেরেছি। আগামীতেও তেঁতুলিয়া শিক্ষক সমিতি শিক্ষকদের পাশে থেকে এরকম কর্মকান্ড চালিয়ে যাবো।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষক আতাউর রহমান মানিকসহ বিভিন্ন শিক্ষক ও শিল্পীবৃন্দ। উৎসব আনন্দে মুখরিত হয়ে উঠে শিক্ষক সমিতির বার্ষিক বনভোজনের আয়োজনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক