শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক  মাদারগঞ্জে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন বোদায় জনস্বাস্থ্য সুরক্ষায় শেয়ারিং মিটিং অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম আলতাফ হোসেন চৌধুরীকে শুভেচ্ছা জানাতে তার বাসায় ডা. ওহাব কুমিল্লায় ইসকনের সাবেক সেক্রেটারিকে হয়রানির অভিযোগে পর্নোগ্রাফি মামলায় আইনজীবী গ্রেফতার কুমিল্লার মানুষের আশা পূরণের লক্ষ্যে কাজ করছি : মনিরুল হক চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ লালমাইয়ে ছিনতাইচেষ্টা: তিনজন আটক
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

Reporter Name / ৭০ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ জেলা জামায়াত পৃথক পৃথকভাবে শোভযাত্রা করে শহীদ মিনারে গিয়ে, শহীদদের প্রতি পুষ্পাজ্ঞলী অর্পণ করেন।

মঙ্গলবার সকালে সুনামগঞ্জের জেলা প্রশাসক ডাঃ মোহাম্মদ ইলিয়াছ মিয়াসহ প্রশাসনের কর্মকতারা পুষ্পাঞ্জলী অর্পনের মধ্যেমে দিনের কর্মসূচী শুরু হয়। পরে পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।

দুপুর ১২টায় সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জেলা,উপজেলা বিএনপিসহ সহযোগি সংগঠনের হাজাঁরো নেতাকর্মীদের নিয়ে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিজয় দিতরসের র‌্যালীটি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষরিত আহবায়ক কমিটির সদস্য সচিব এড. মোঃ আব্দুল হক, আহবায়ক কমিটির সদস্য এড.মল্লিক মুঈনুদ্দিন সুহেল, রেজাউল হক, আকবর আলী, আ ত ম মিসবাহ, এড. শেরেনুর আলী, নাসিম উদ্দিন লাল, সদর উজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু, যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান দিলু, পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, সদস্য সচিব মুর্শেদ আলম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, সাধারণ সম্পাদক এড. মামুনুর রশিদ কয়েছ, সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ, যুগ্ম আহবায়ক তফাজ্জুল হোসেন, মমিনুল হক কালারাচাঁন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মইনুদ্দিন আহমদ রিপন, যুগ্ম সম্পাদক নুরুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, প্রথম যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, মোঃ শাহজাহান মিয়া, আজিজুর রহমান সৌরভ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক মিয়া, জেলা মিহলা দলের সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার কলি, জেলা জাতীয়তাবাদি শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সালা উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, অর্থ সম্পাদক মোঃ রেদুওয়ান, সদর উপজেলা শ্রমিক দলেরসহ সভাপতি মোঃ সুন্দর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমীন কালা,সদস্য মোঃ শহিবুর রহমান, মোঃ আলী হোসেন, এপল মাহমুদ ও তোবারক হোসেনসহ সহযোগি সংগঠনের হাজাঁরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুল তিনি লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে তৎকালীন সাড়ে সাতকোটি মানুষ সশস্ত্র সংগ্রাম করে ত্রিশলাখ শহীদ ও দু’লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আকজের এই লাল সবুজের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। তিনি বলেন স্বাধীনতার আকাংঙ্খা ছিল একটি বৈষম্যহীন গনতান্ত্রিক শাসন ব্যবস্থা, যেখানে প্রতিটি মানুষ নির্বিঘ্নে তাদের গনতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করে প্রতিটি ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ আবাসস্থল হবে সেই লক্ষ্যেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয়মান মরণপণ লড়াই করে অনেক শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলদেশটি। কিন্ত বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের শাসনামলে দেশের মানুষ ভোট দিতে পারেনি। তারা দিনের ভোট রাতে দিয়ে অগণতান্ত্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা জোরপূর্বক দখল করে দেশটাকে ধবংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। ফ্যাসিস সরকার আমাদের দলের চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রেখেছিল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে তাকে দেশ ছাড়া করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক