শিরোনাম :
ডিসি নন, তিনি যেন জামায়াত নেতা’: সুনামগঞ্জের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে সিইসিকে নাছির চৌধুরীর চিঠি পঞ্চগড়ের আটোয়ারিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৭ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে গুলিসহ বিদেশী পিস্তল জব্দ   আমতলীতে ৬৫ কেন্দ্রে ভোট গ্রহনে প্রস্তুতি সম্পন্ন নির্বাচনী সহিংসতা মোকাবেলায় সেনাবাহিনীর ‘ইমার্জেন্সি রেসপন্স’ মহড়া  অভয়ার ৩৩ তম জন্মদিনে প্রতিবাদের ঝড় মেলান্দহে জামায়াত ইসলামীর গণমিছিলে মানুষের ঢল জামালপুর-৩ আসনে সিদ্দিকী শুভ’র গণমিছিল মপিওভুক্তিতে অনৈতিক লেনদেনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত : সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই : মনিরুল হক চৌধুরী 
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সেন্টমার্টিন থেকে টেকনাফ আসার পথে স্পিডবোট ডুবি,শিশু নিখোঁজ

Reporter Name / ২৩৪ Time View
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

কক্সবাজার জেলা প্রতিনিধি : কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিন থেকে স্পিডবোট নিয়ে শাহপরীরদ্বীপে আসার পথে স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় নুর আলাইশাহ (৮) নামের সেন্টমার্টিনের এক শিশু নিখোঁজ রয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ৭ জন যাত্রীকে।

আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে সাগর উত্তাল থাকায় সাগরের গোলারচর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী।

তিনি জানান, সকাল ১১ টার দিকে ৮ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীরদ্বীপে আসার পথে স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। পরে বাকি ৭ যাত্রীকে উদ্ধার করা গেলেও একজন শিশু নিখোঁজ রয়েছে।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্টমার্টিন থেকে টেকনাফে যাত্রাকালে স্পিডবোট ডুবিতে এক শিশু নিখাঁজ রয়েছে। মূলত সাগর উত্তাল থাকায় এ ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক