মো, সোহরাব আলী, তেঁতুলিয়ায় : পাথর-বালি অংশীজনদের সাথে প্রশাসনের জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অতি সম্প্রতি উপজেলার ভজন পুর পাথর বালি ব্যবসায়ী কল্যাণ অফিস কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় পাথর বালি ব্যবসায়ী সহ তেঁতুলিয়া উপজেলার সংশিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জানা যায় তেঁতুলিয়া উপজেলা প্রশাসন। জেলা প্রশাসন পঞ্চগড়ের নির্দেশনায় এ মত বিনিময়ে সভায় নির্মাণ সামগ্রী সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পাথর বালি ব্যবসায়ী, ট্রাক, ট্রলি মালিক ও শ্রমিক পরিবহন বন্দোবস্তকারীগণকে মহাসড়কসহ অন্যান্য সড়কের পাশে রাখা পাথর বালি আগামী সাত দিনের মধ্যে মহাসড়ক সহ বিভিন্ন সংযোগ সড়কের শোল্ডারে জমে থাকা বালি অপসারনের জন্য সময় বেধে দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে পাথর বালি না সরালে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে তেতুলিয়া উপজেলা প্রশাসন জানান। তেঁতুলিয়া উপজেলা প্রশাসন জানান
পাথর-বালি উত্তোলন ও লোড আনলোডের কারণে হাইওয়েসহ তেঁতুলিয়ার বিভিন্ন সংযোগ সড়কগুলোর শোল্ডারে জমে থাকা বালি ও উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ধুলাবালির উপস্থিতিতে পরিবেশ দুষণ সহ মহাসড়কে নানা সমস্যার সমাধানে জরুরী সভার আয়োজন করেন তেঁতুলিয়া উপজেলার পাথর বালি ব্যবসায়ী ও যৌথ ফেডারেশন। মতবিনিময় সভায় ভজনপুর
পাথর বালি কল্যান সমিতির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আকাশ, পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী, তেঁতুলিয়া পাথর বালি যৌথ ফেডারেশনের সভাপতি হামিদুল হাসান লাবু, মত বিনিময় সভায় স্বগত বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন পাথরবালি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আ: জলিল, তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ রায় প্রমূখ।
বক্তারা পরিবেশ দুষণ ও সড়ক দূর্ঘটনা রোধে ধুলাবালি প্রতিরোধে পানির ব্যবস্থা ও সড়কের শোল্ডারে জমে থাকা বালুর অপসারনের উপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বক্তাগণ জেলা প্রশাসক, পঞ্চগড় মহোদয়ের নির্দেশনা মোতাবেক আগামী সাত দিনের মধ্যে নিয়ম মেনে নির্মাণ সামগ্রী (পাথর ও বালি) সংরক্ষণ ও পরিবহণসহ বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।