মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতায় পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ৩৬ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তেঁতুলিয়া উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে উপজেলা বিএনপির সভাপতি মো, শাহাদাত হোসেন রঞ্জু। আজ সোমবার ১৯ জানুয়ারি ২৬ সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের আহবায়ক মো, সোহরাব আলী, জিয়া পরিষদের সভাপতি মো,আব্দুল জব্বার, জাসাস এর সাধারণ সম্পাদক মো, জাবেদুর রহমান জাবেদ, মো, জয়নাল আবদীন ঝুনু, ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক প্রমূখ। এ সময় জাতীয় যুব হ্যান্ডবলে অংশগ্রহণকারী পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার খেলোয়ার দলের ক্যাপ্টেন রায়হান হোসেন রাব্বি, কোচ নাইবুল হোসেন রুবেল ও বেস্ট খেলোয়ার রাতুল এলাহি সহ অন্যান্য খেলোয়াররা উপস্থিত ছিলেন। গত ১৫ জানুয়ারি এম মুনসুর আলী ন্যাশনাল হ্যান্ডবল স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে হ্যান্ড বল খেলায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে ৩৬--২৩ গোলে হারিয়ে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়েছে। উল্লেখ্য জাতীয় পর্যায়ে যুব হ্যান্ডবল প্রতিযোগিতায় অগ্রহায়ণকারী খেলোয়ার বৃন্দ তেতুলিয়া উপজেলার বাসিন্দা। এর আগে তেতুলিয়া উপজেলার ছেলে মেয়েরা হ্যান্ডবল, ফুটবল ও ভলি বলে একাধিকবার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আসছে কিন্তু যুব হ্যান্ড বলে আরো একটি নতুন মাত্রা যোগ করল যুব হ্যান্ডবল খেলোয়ার দলের ক্যাপ্টেন রায়হান হোসেন রাব্বিরা।