মো, সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পতিক বরাদ্দ অনুষ্ঠানে বিএনপি’র প্রার্থী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যক্তিগতভাবে জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি গত ২০২৪ সালের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে পঞ্চগড়ের ৫ শহীদের পরিবারের সাথে দেখা করে খোঁজ খবর নেয়ার সময় বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক পঞ্চগড় -১ আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির উপরোক্ত কথা বলেছেন।
আজ ২১ জানুয়ারি বুধবার দুপুরে জেলা প্রশাসনের অভ্যর্থনা কক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করে তিনি বলেন, গণতন্ত্র উদ্ধার এবং মানবিক বিপর্যয় থেকে দেশকে রক্ষার জন্য জুলাই শহীদদের অবদান এই জাতী কখনো ভুলে যাবেনা। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ইতোমধ্যে শহীদ পরিবারগুলোর জন্য সুপরিকল্পিত সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন হবে। আপনাদের পাশে দেশের জনগণ আছে। তিনি এসময় শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা তাকে ব্যাক্তিগত ভাবে জানানোর অনুরোধ জানান।
ব্যারিস্টার নওশাদ জমির বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতিককে পঞ্চগড় ১ আসনে প্রতিদন্দ্বিতা করছেন। এর আগে তিনি প্রতিক বরাদ্দের মত বিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমরা আশাকরি আনন্দপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তিনি জেলা প্রশাসনের সর্বাত্নক সহযোগিতা কামনা করেন। ১২ ফেব্রুয়ারি ২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলার দুইটি সংসদীয় আসনে মোট ১৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো: সায়েমুজ্জামান প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে প্রতীক বরাদ্দ দেন। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুমন দাস, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনজুরুল হাসান সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আগামীকাল ২২ জানুয়ারি ২৬ ইং দুপুর ২ঃ০০ টা থেকে জেলায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। উল্লেখ আগামীকাল বিএনপি’র পক্ষ থেকে দোয়ার মাধ্যমে প্রচারণা শুরু করা হবে বলে বিএনপি’র একটি সূত্র থেকে জানা যায়। সূত্র মতে পঞ্চগড় বিএনপি দলীয় কার্যালয়ে সকাল ১০ ঘটিকা তেতুলিয়া দলীয় কার্যালয় সকাল ১১ ঘটিকা এবং আটোয়ারী দলীয় কার্যালয়ে দুপুর ২”০০ ঘটিকার সময় আনুষ্ঠানিক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।