শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

প্রধান শিক্ষিকা খুন!

Reporter Name / ১৮৭ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

লোহাগড়া, নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সবিতা রানী বালা (৫৫) নামে এক প্রধান শিক্ষিকাকে হত্যা করা হয়েছে।

গতকাল ২০ অক্টোবর রাত ৩টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের রথখোলা পাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত সবিতা একই গ্রামের পরিতোষ কুমার মণ্ডলের স্ত্রী। তিনি ৮৫ নম্বর চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ।

এ দম্পতির কোনো সন্তান নেই।

নিহতের স্বামী পরিতোষ জানান, রাতে তিনি ও তার স্ত্রী আলাদা কক্ষে ঘুমাচ্ছিলেন। পূজা করার জন্য পরিতোষ রাত সাড়ে ৩টার দিকে ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলে দেখেন যে বাইরে থেকে দরজা বন্ধ। এতে সন্দেহ হলে তিনি স্ত্রীর রুমে গিয়ে দেখেন স্ত্রী খুন হয়েছেন।

এ সময় চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বাইরে থেকে দরজার লক খুলে ঘরে ঢোকেন। পরে পরিতোষ ও প্রতিবেশীরা বাইরে বের হয়ে দেখতে পান যে ঘরের পূর্ব পাশ দিয়ে দুর্বৃত্তরা সিঁধ কেটে (মাটি খুঁড়ে) ঘরে ঢুকে তার স্ত্রীকে খুন করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা তার স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেইন, দুটি হাতের বালা, একটি আংটি, একজোড়া কানের দুল আর একটি ল্যাপটপ নিয়ে যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, রাত পৌনে ৪টার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের মুখের মধ্যে কাপড় ঢুকানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন নিহতের স্বামী গণমাধ্যমকে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক