শিরোনাম :
রমজান আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয়  : অধ্যাপক ডা. নজরুল ইসলাম দুমকিতে ঈদ সামগ্রী বিতরণ  রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান  চলে গেলেন না ফেরার গন্তব্যে কুমিল্লায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ : নূরুল ইসলাম বুলবুল বোদায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন সামারি ট্রায়ালে বেদখলীয় জমি উদ্ধার, দুই জনের কারাদণ্ড!
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা!

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচন উপলক্ষে আমতলী ইদগাহ মাঠে বিএনপির শেষ নির্বাচনী জনসভায় ব্যাতিক্রম সেবা দিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

রবিবার বরগুনা ১ আসনের জাতীয়তাবাদলী দল বিএনপির মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লার ধানের শীষের প্রতিকের শেষ নির্বাচনী সভা আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এ জনসভা উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দুপুর ২ টা থেকে সহস্রাধীক মানুষকে স্বাস্থ্য সেবা দিয়েছে।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও বরগুনা ১ আসনের দায়িত্ব প্রাপ্ত ডাঃ মোনায়েম সাদ জানান, আমরা বিএনপির মনোনীত প্রার্থীর সকল জনসভায় স্বাস্থ্য সেবা দিয়েছি।আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় স্বাস্থ্য সেবা দিয়েছেন ড্যাবের সদস্য মেডিকেল অফিসার ডাঃ সোহাগ, তাকে সহযোগিতা করেন মেডিক্যাল অ্যাসিট্যান্ট সাগর।মেডিক্যাল ক্যাস্প উদ্ধোধন করেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও বরগুনা ১ আসনের দায়িত্ব প্রাপ্ত ডাঃ মোনায়েম সাদ । তিনি জানান, মেডিকেল অফিসার ডাঃ রিয়াজ মৃধার সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে ডাক্তার দেখাতে আসা মো.দ্বীন ইসলাম বলেন, আমি জন্মের পর কোন জনসভায় এই ভাবে ডাক্তাররা সাধারণ মানুষের রোগ ব্যাধির চিকিৎসা দেয় আমি তা দেখি নাই। সেবা প্রাপ্তিরা জানান, আমাদের অনেক উপকার হয়েছে বিনা টাকায় ডাক্তার দেখাইতে পারছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক