শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

চরফ্যাশনে বজ্রপাতে দুই জনের মৃত্যু 

Reporter Name / ২১৩ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
Oplus_0

মোঃ আল-আমিন বিশ্বাস, চরফ্যাসন, ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে পৃথক স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শশীভূষন থানাধীন হাজারীগঞ্জ ৬ নং ওয়ার্ড ও এওয়াজপুর ৩নং ওয়ার্ডে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন,এওয়াজপুর ৩নম্বর ওয়ার্ড পশ্চিম এওয়াজপুরের বাসিন্দা ও শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. মোশারফ হোসেন লিটন (৪০) ও চর-ফকিরা গ্রামের বাসিন্দা রফিজল মাঝির ছেলে মো. শিহাব (১৩)।

স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার দুপুরের দিকে হটাৎ শীলাবৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় দলিল লেখক লিটন রাস্তা থেকে বাড়ি ফেরার পথে হটাৎ বজ্রপাতে আহত হন। গুরুত্বর আহত লিটনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই সময় চর-ফকিরা গ্রামের জেলে রফিজল ইসলামের ছেলে জেলে মো.শিহাব  মাইনুদ্দিনঘাটে নোঙ্গর করা নৌকার কাছে ছিল। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতের আঘাতে গুরুত্বর আহত হন। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জেরিন আক্তার বজ্রপাতে গুরুত্বর আহত শিহাবকেও মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক