শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

ছাত্র আন্দোলনে নিহত আয়াতুল্লাহার পরিবারের পাশে বিএনপির নেতা অনিসুল হক  

Reporter Name / ১৯৭ Time View
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

ধর্মপাশা- মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : গত ৬ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে সুনামগঞ্জে মধ্যনগর শহীদ মো. আয়াতুল্লাহা। তার বাড়ি উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষায়।

শুক্রবার দুপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক আনিসুল হকের নিজের ব্যক্তিগত পক্ষ থেকে শহীদ আয়াতুল্লাহর পরিবার কাছে নগত ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।

পরে শহীদ আয়াতুল্লাহ এঁর আত্মার মাগফেরাত কামনা করে তাঁর কবরে জিয়ারত ও দোয়া করেনন । এ সময় উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম মজনু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো, আবুল বাশার, ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোশাহিদ তালুকদার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য মো, কামাল হোসেন, মধ্যনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর প্রমুখ।

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে ছাত্রসমাজ। তাদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারমুক্ত হলো বাংলাদেশ। যে স্বৈরশাসক মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও স্বাধীনভাবে চলার অধিকার কেড়ে নিয়েছিল। বাংলাদেশের জনগণকে শাসনের নামে শোষণ করে আসছিল।

কিন্তু আমাদের ছাত্র-জনতার আন্দোলনের রোষানলে পড়ে স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে।

তিনি বলেন, যে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটল সে অভ্যুত্থান সফল হয়েছে অনেকগুলো তাজা প্রাণের বিনিময়ে। বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়ে অনেকেই নিহত হয়েছেন। আহতের সংখ্যাও অগণিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক